জার্মান আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান সীমান্তে সুরক্ষিত সীমারেখা কোনটি?
A ডুরান্ড লাইন
B ম্যাজিনো লাইন
C হিন্ডারবার্গ লাইন
D ম্যাকমোহন লাইন
Solution
Correct Answer: Option B
- ম্যাজিনো লাইন (Maginot Line) হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্রান্স কর্তৃক নির্মিত একটি সুরক্ষিত সীমারেখা। - এই রেখাটি ফ্রান্স ও জার্মানির সীমান্তে জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ১৯৩০-এর দশকে তৈরি করা হয়েছিল। - এটি ছিল কংক্রিটের তৈরি বাঙ্কার, দুর্গ এবং বিভিন্ন ভারী অস্ত্রে সুসজ্জিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। - তৎকালীন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী আঁদ্রে ম্যাজিনো (Andre Maginot)-এর নামানুসারে এই সীমারেখার নামকরণ করা হয়। - যদিও এটি অত্যন্ত শক্তিশালী ছিল, তবুও ১৯৪০ সালে জার্মানি এই লাইনটি এড়িয়ে বেলজিয়ামের মধ্য দিয়ে ফ্রান্স আক্রমণ করে সফল হয়েছিল।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।